সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

জন্মদিনের পার্টিতে গিয়ে বাচ্চা হয়ে গেলেন অঙ্কুশ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এক খুদের জন্মদিনের পার্টিতে গিয়ে অঙ্কুশও বাচ্চা হয়ে গেলেন নাকি! অভিনেতার কাণ্ডকারখানা দেখে তো তেমনটাই মনে হচ্ছে। তিনি শিশুদের সঙ্গে কীভাবে মেশেন, তাদের সঙ্গে কীভাবে মজা করেন ড্যান্স বাংলা ড্যান্স থেকেই সেটা স্পষ্ট।

সেখানকার সমস্ত খুদে পার্টিসিপেন্টদের সঙ্গে তাঁর খুনসুটি চলতেই থাকে। তবে তাই বলে একটি শিশুর জন্মদিনে এসে অন্যান্য শিশুদের বদলে তিনি নিজেই খেলতে শুরু করবেন!

কী খেলা? একটি ব্যাগে করে আপনাকে ঝুলিয়ে একটা বলের পুলে নিয়ে যাওয়া হবে সেখান থেকে বলের মধ্যে থেকে গিফট খুঁজে নিয়ে আসতে হবে। সেই খেলার ধারে কত শিশু দাঁড়িয়ে কিন্তু তাঁদের বদলে নিজেই সেই ব্যাগে চেপে গিফট আনতে চললেন অঙ্কুশ।

ওভাবে ঝুলে ঝুলে বল ছাড়া প্রথমে কিছু কুড়োতে না পারলেও পরে দুই হাত ভরে চিপস, বিস্কুটসহ অন্যান্য জিনিস তুলেছেন।

তাঁর বেটার হাফ ঐন্দ্রিলা পাশেই ছিলেন। তিনি সাইড দিয়ে বলেন, 'মেশিন খারাপ হয়ে গেছে। এটা ধেড়ে বাচ্চাদের নয় এটা বুঝতে হবে ওকে। ছোট বাচ্চাদের খেলার জন্য এটা' কেউ আবার ওঁর সঙ্গে মশকরা করে বলেন, 'তুই আর কত কুড়োবি বাচ্চাগুলোর জন্য রাখ কিছু।'

তবে যতই মজা করে এই গেম খেলুন না কেন অঙ্কুশ ভিডিও পোস্ট করে লেখেন, 'আমার মনে হয় কোনও বাচ্চার জন্মদিনের পার্টিতে এটাই আমার শেষ যাওয়া।'

আরো পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রাস্তায় ক্যাটরিনা!

অনেকেই মজা পেয়েছেন এই ভিডিও দেখে। এক ব্যক্তি লেখেন, 'আরে দাদা তুমি বুড়ো হয়ে গেছ, তুমি যে কি করছ! তবে বেশ মজাই লাগছে।' আরেকজন লেখেন, 'আপনি যেদিন বাবা হবেন সেই দিনটা দেখতে চাই খালি।' কেউ আবার লেখেন, 'অঙ্কুশ যে কতটা ভালো মানুষ এখান থেকেই প্রমাণিত। কত সহজে সবার সঙ্গে মিশে যেতে পারে।'

এসি/ আই. কে. জে/ 

অঙ্কুশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250